আমুদরিয়া নিউজ: আমেরিকায় সাম্প্রতিক দেশব্যাপী ফ্লাইট স্থগিতাদেশের প্রকৃত কারণ স্পষ্ট করেছেন মার্কিন পরিবহণ সচিব। তিনি জানিয়েছেন, দেশের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার পুরনো তামার তার বা ‘কপার ওয়্যার’ পরিবর্তন করে আধুনিক ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর কাজ চলার সময় একটি গুরুত্বপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এর ফলেই গোটা দেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে।
পরিবহণ সচিব স্বীকার করেছেন যে, দশকের পর দশক ধরে চলা পুরনো পরিকাঠামো বদলাতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিপত্তি ঘটেছে। তবে যাত্রীদের নিরাপত্তার সাথে কোনো আপস না করেই দ্রুত ত্রুটি সারিয়ে বিমান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে তিনি দাবি করেন। ভবিষ্যতে যাতে এমন বিপর্যয় আর না ঘটে, সেজন্য বিকল্প ব্যাকআপ ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।
Total Views:
0