আমুদরিয়া নিউজ: পশ্চিম এশিয়ায় উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম চার শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের মূল্য ১১৪ ডলারে পৌঁছেছে। শুক্রবার এই দাম মে ২০২৬-এর পর সর্বোচ্চ স্তরে ওঠে। ইরানকে ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কায় জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে।
এদিকে, আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম বেড়ে ৪.২৭ ডলার এবং ডিজেলের দাম ৬.৩১ ডলারে দাঁড়িয়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
Total Views:
0