অযথা আতঙ্কিত হবেন না! কোভিড প্রসঙ্গে বার্তা মমতার

আমুদরিয়া নিউজ: দেশজুড়ে নতুন করে কোভিডের সংক্রমণ দেখা দিয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এদিন নবান্নে মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব-সহ প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, “কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্যানিকড হওয়ার কোনও কারণ নেই। স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে।” তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ভারতে ১৩০ কোটি মানুষের বসবাস। এর মধ্যে সারা ভারতে হাতে গুনে ৪-৫ হাজারের মতো কিছু ঘটনা ঘটেছে।’ যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য রাজ্য সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *