আমুদরিয়া নিউজ: ব্র্যাড পিটের আসন্ন সিনেমা ‘হার্ট অব দ্য বিস্ট’-এর প্রচারমূলক ভিডিও দেখে আবেগপ্রবণ হয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে নিজের অনুভূতির কথাও জানান তিনি।
সিনেমায় বিমান দুর্ঘটনার পর জঙ্গলে একটি অবসরপ্রাপ্ত যুদ্ধকুকুরের সঙ্গে আটকে পড়া এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ব্র্যাডকে। চরিত্রটিকে বাস্তবসম্মত করতে শুটিংয়ের আগে কুকুরটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন অভিনেতা। তাঁর এই আন্তরিকতা ও মানুষ-কুকুরের বন্ধনের গল্পই সামান্থার মন ছুঁয়ে গেছে।
Total Views:
1