জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ চান, জানালেন সাই পল্লবী

আমুদরিয়া নিউজ: বাস্তব জীবনে কেমন জীবনসঙ্গী চান দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী? সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে অমিতাভ বচ্চনের এই প্রশ্নের উত্তরে নিজের পছন্দের কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, জীবনসঙ্গীকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি আত্মসচেতন হতে হবে। নিজের ভুল বুঝতে পারা, আত্মসমালোচনা করা এবং অন্যের ওপর দোষ না চাপানোর মানসিকতা থাকতে হবে। আত্মকেন্দ্রিক মানুষ পছন্দ নয় তাঁর। মজার ছলে সাই আরও বলেন, জীবনসঙ্গী রান্না জানলে আরও ভালো। ‘রামায়ণ’ ছবির বিশেষ প্রচারে রণবীর কাপুর ও রবি দুবের সঙ্গে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *