চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার! আটক বেশ কয়েকজন

আমুদরিয়া নিউজ: ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে চাকরিহারারা বিগত কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন করছেন। শুক্রবার তাঁরা ‘অর্ধনগ্ন’ মিছিলের কর্মসূচি নিয়েছিলেন। মিছিল ঠিক মতো শুরু হওয়ার আগেই শহরের নানা প্রান্ত থেকে প্রতিবাদী চাকরিহারাদের আটক করা হয়। ধর্মতলা থেকে শুরু করে শিয়ালদহ স্টেশন, সব জায়গা রীতিমতো তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ চাকরিহারাদের আটক করে। দুপুরেই বিকাশ ভবনের সামনে ফের উত্তেজনা। সেখানেও পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির ছবি দেখা যায়। শেষে তাঁদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে দেখা যায় পুলিশকে। বেশ কয়েকজন চাকরিপ্রার্থী আঘাতও পেয়েছেন বলে খবর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *