আমুদরিয়া নিউজ : আসন্ন বিধানসভা নির্বাচনের বিধিনিষেধের কারণে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে। ফলে বহু চাকরিপ্রার্থী উদ্বেগে পড়েছেন। পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় আপাতত ইন্টারভিউ স্থগিত রাখা হয়েছে এবং আচরণবিধি শেষ হলে তা ফের শুরু হবে। উল্লেখ্য, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ ১৩,৫০৬ জনের জন্য ইন্টারভিউ ইতিমধ্যেই কয়েকটি ধাপে সম্পন্ন হয়েছে এবং একাধিক জেলায় পরবর্তী ধাপ চলছিল।কিন্তু কমিশনের অনুমতি না মেলায় ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল করতে হয়।