রবিবারের জলখাবারে পাতে পড়ুক সাবুদানার ধোসা

আমুদরিয়া নিউজ খাদ্য তালিকায় দক্ষিণী খাবারের রমরমা বর্তমানে বেড়েই চলেছে। তবে সাধারণ চাল ডালের ভাষা কিংবা রাগী ভাষার একঘেয়েমি কাটাতে এবার আসরে নেমেছে  সাবুদানার ধোসা। ছুটির দিনে বাড়িতে বানিয়ে ফেলা যায় এই ধোসা।

সাধারণত ধোসা বলতে আমরা চাল ও বিউলির ডাল বাটাকেই বুঝি। কিন্তু এই পদের প্রধান উপকরণ হলো পুষ্টিগুণী ভরপুর বড় সাবুদানা। ধবধবে সাদা এই সাবুদানা দিয়ে ধোসা বানালে সাজে যেমন মুচমুচে তেমনি এর পুষ্টিগুনো বজায় থাকবে ষোলো আনা। পুষ্টিবিদদের মতে এই ধোসা  কেবল স্বাদের জন্য নয় খাদ্য গুণের জন্য সেরা। যাদের ভক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে।

কিভাবে বানাবেন?  চলুন জেনে নেওয়া যাক।

বড় সাবুদানা দু কাপ, সামান্য মিথিদানা আদা এবং কাঁচালঙ্কা কুচি। প্রথমে সাবুদানাটি শুকনো কড়াই  এ হালকা আঁচে ভেজে নিতে হবে তারপর মিক্সার গ্রাইন্ডারে সাবুদানাটি ঠান্ডা করে এর সাথে আদা এবং কাঁচালঙ্কা মিলিয়ে একটি পাউডার মিহি পাউডার বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য টক দই স্বাদমতো নই এবং গরম জল দিয়ে ব্যাটার থেকে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

এরপর একটি ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে তাতে সামান্য তেল বা বাটার ব্রাশ করে ব্যাটার দিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। দু পিঠ লালচে মুচমুচে করে ভাজলেই তৈরি সাবুদানার ধোসা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *