আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গে ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ চালুর এক মাস পূর্ণ হয়েছে। রাজ্য সরকারের দাবি, এই সময়ে ৫০ হাজারের বেশি মানুষ সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন।
প্রায় ২৮ কোটি টাকার চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, আয়ুষ্মান কার্ডে রাজ্যের বাইরে ১১০২ জন এবং পশ্চিমবঙ্গের হাসপাতালে অন্য রাজ্যের ১৮৪৯ জন রোগী চিকিৎসা পেয়েছেন।রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে বলে জানানো হয়েছে।
Total Views:
0