কোয়েলের সাংসদ পদ ছাড়া নিয়ে গুঞ্জন!

আমুদরিয়া নিউজ :  কোয়েল মল্লিক  অভিনয় জগতে সাফল্যের পর রাজনীতিতে যোগ দেন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস -এর পক্ষ থেকে রাজ্যসভায় মনোনীত হন। তবে দায়িত্ব গ্রহণের প্রায় দুই মাসের মধ্যেই তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

জানা গিয়েছে , একজন রাজ্যসভার সাংসদ মাসিক ₹১.২৪ লক্ষ মূল বেতন, ₹৭০,০০০ নির্বাচনী এলাকা ভাতা এবং ₹৬০,০০০ অফিস খরচ ভাতা পান। এছাড়া দৈনিক ভাতা, দিল্লিতে সরকারি আবাসন, স্বাস্থ্যসেবা, বিনামূল্যে ট্রেন ও বিমান ভ্রমণের সুবিধা, সড়কপথে মাইলেজ ভাতা এবং নির্দিষ্ট শর্তে পেনশনের সুবিধাও রয়েছে।

তবে কোয়েলের পদত্যাগ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও গুঞ্জন চললেও তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *