ঋতব্রতের নেতৃত্বে বিক্ষুব্ধ শিবিরের বড় পদক্ষেপ, চাপে তৃণমূল নেতৃত্ব

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন চাঞ্চল্য। তৃণমূলের বিক্ষুব্ধ শিবির ৫৮ জন বিধায়কের সই-সম্বলিত চিঠি নিয়ে বিধানসভার স্পিকারের কাছে পৌঁছেছে বলে সূত্রের খবর। বুধবার বিধানসভায় ৩০-৩৫ জন বিধায়ক সশরীরে উপস্থিত হয়ে শক্তিপ্রদর্শন করেন। নৌশের আলি কক্ষে বৈঠকের পর তাঁরা স্পিকারের কাছে চিঠি জমা দেন। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, পরিষদীয় দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে। বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার দাবি, তাঁদের পাশে তৃণমূলের জয়ী বিধায়কদের দুই-তৃতীয়াংশেরও বেশি সমর্থন রয়েছে। বিক্ষুব্ধ শিবিরের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিধায়ক, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই পদক্ষেপের ফলে তৃণমূলের অন্দরের সংঘাত আরও প্রকাশ্যে এল। এখন নজর স্পিকার কী সিদ্ধান্ত নেন এবং আগামী দিনে এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *