কলেজের ইউনিয়ন রুমে কোটি টাকার রহস্য! নগদ টাকা-অস্ত্র উদ্ধার, তৃণমূল নেতা-সহ ২ জনের বিরুদ্ধে মামলা

আমুদরিয়া নিউজ : কলকাতার সুরেন্দ্রনাথ ল কলেজে চাঞ্চল্যকর ঘটনায় নতুন মোড়। কলেজের ইউনিয়ন রুম থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং কলেজের ভেন্ডর পরিতোষ দত্তের বিরুদ্ধে। জানা গিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকা ইউনিয়ন রুমের তালা ভেঙে দুটি স্যুটকেস উদ্ধার করা হয়। সেগুলি খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল নগদ টাকা। প্রাথমিক অনুমান, টাকার পরিমাণ ৫০-৬০ লক্ষ টাকার কাছাকাছি। দীর্ঘদিন বন্ধ ঘরে থাকায় টাকার একটি বড় অংশ উইপোকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু নগদ টাকাই নয়, ঘর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং একাধিক ভাউচারও। তদন্তকারীদের সন্দেহ, বিভিন্ন ভাউচারের মাধ্যমে অবৈধভাবে অর্থ তোলার একটি বড় চক্র সক্রিয় ছিল।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। টাকার উৎস, অস্ত্র কীভাবে কলেজে এল এবং এর সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *