আমুদরিয়া নিউজ: একসময় ভারতীয়দের কাছে আমেরিকা ছিল স্বপ্নের গন্তব্য, কিন্তু এখন সেই আকর্ষণ কমছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক কার্নেগি এনডাউমেন্ট ও ইউগভের যৌথ জরিপে দেখা গেছে, আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রায় ১,০০০ জনের মতামতের ভিত্তিতে জানা গেছে, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চাপের কারণে প্রায় ৪০% মানুষ আমেরিকা ছাড়ার কথা ভাবছেন।