বলিউডে প্রতারিত ইরানি অভিনেত্রী

#MandanaKarimi #BollywoodControversy #DomesticAbuse #IranianActress #IndiaNews #CelebrityScandal

আমুদরিয়া নিউজ : ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হেনস্তার অভিযোগ করেছে ইরানের অভিনেত্রী। ইরানে বর্তমানে যুদ্ধ চলছে। কর্মসূত্রে বিদেশে থাকলেও দেশেই পরে থাকে নায়িকার মন। দেশের মানুষের জন্য মোমবাতি মিছিল করতে চাইলেও অনুমতি পাননি। যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন বলে দেশ ছেড়েছেন সেই ইন্ডাস্ট্রিও মুখ ফিরিয়ে নিয়েছে। তাই ভারতে আর এক মুহূর্ত থাকতে চান না ইরানের অভিনেত্রী মন্দনা কারিমি। মডেলিং এর সূত্রে দেশে-বিদেশে নানা স্থানে ঘুরতে হতো মন্দনাকে। পরিবার থেকে আলাদা থাকলেও ভারতের প্রেমে পড়ে যান তিনি। এরপর ললিত তেহরান নামে এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান মন্দানা। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিতর্কে জড়িয়ে পড়েন মন্দনা। এবার ২০১৭ সালে ভারতীয় ব্যবসায়ী গৌরব গুপ্তকে বিয়ে করেন তিনি। গার্হস্থ্য জীবন ভালো না হওয়ায় ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই ভারত থেকে মন্দনার মন উঠে যায় । জানা গিয়েছে ভারত থেকে ‘প্রতারিত’ হওয়ার অভিযোগ তুলেছেন ইরানের অভিনেত্রী মন্দনা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *