ডেটা ও ইন্টেলিজেন্স যুগে রিলায়েন্সের ঝড়

আমুদরিয়া নিউজ: এবার ভারতের ডিজিটাল অবকাঠামোয় এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুকেশ আম্বানির সংস্থা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রায় ১.৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে দেশের সবচেয়ে বড় AI-ভিত্তিক ডেটা সেন্টার ক্লাস্টার গড়ে তুলতে চলেছে। ১.৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মেগা প্রকল্পের সঙ্গে থাকবে সৌরশক্তি ও ব্যাটারি স্টোরেজ সুবিধাও, যা ভারতের দ্রুত বাড়তে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল পরিষেবার চাহিদা পূরণে বড় ভূমিকা নেবে।

জানা গিয়েছে, ভারত এখন বৈশ্বিক AI অবকাঠামোর অন্যতম কেন্দ্র হয়ে উঠতে চলেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *