নিয়মিত টাইপিংয়ে আঙুলে দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা

আমুদরিয়া নিউজ :  অফিসের কাজ, অনলাইন ক্লাস, গেমিং ও মোবাইল ব্যবহারের কারণে দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকার অভ্যাস এখন সাধারণ হয়ে উঠেছে। তবে চিকিৎসকদের মতে, এই দীর্ঘক্ষণ টাইপিং ও ডিভাইস ব্যবহারের ফলে হাত, কবজি ও স্নায়ুর ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা ধীরে ধীরে গুরুতর শারীরিক সমস্যার কারণ হতে পারে।

দিনের পর দিন একই ভঙ্গিতে মাউস চালানো, টাইপ করা বা স্ক্রল করার ফলে Repetitive Strain Injury, Carpal Tunnel Syndrome,  ও ট্রিগার ফিঙ্গারের মতো সমস্যা দেখা দিতে পারে। শুরুতে হালকা ঝিনঝিনি, ব্যথা বা অবশভাব থাকলেও সময়ের সঙ্গে তা হাতের দুর্বলতা ও স্নায়ুর ক্ষতির দিকে নিয়ে যেতে পারে।

প্রতিরোধের জন্য প্রতি ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা অন্তর বিরতি নেওয়া, কবজি সোজা রাখা, সঠিক উচ্চতায় কিবোর্ড-মাউস ব্যবহার করা এবং হালকা স্ট্রেচিং করা জরুরি। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *