জানা আছে কি বুর্জ খলিফার বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য কত

আমুদরিয়া নিউজ :  নেটফ্লিক্সের রিয়ালিটি শো Desi Bling-এ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুবাইয়ের বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ খলিফা-এর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সেখানে বসবাস মানে শুধু বাড়ি নয়, বরং আভিজাত্য ও উচ্চবিত্ত জীবনযাত্রার প্রতীক।

বুর্জ খলিফা -এর ফ্ল্যাটের দাম ইউনিট ও সাইজ অনুযায়ী ভিন্ন হয়। সাংবাদিক রিপোর্ট অনুযায়ী—স্টুডিও: প্রায় ৩.৪–৫.৭ কোটি টাকা ,১ বিএইচকে ফ্ল্যাট  প্রায় ৫–৯ কোটি টাকা ,২ বিএইচকে প্রায় ১০–১৬ কোটি টাকা , ৩ বিএইচকে ও লাক্সারি ইউনিট ২০ কোটি টাকার বেশি এবং পেন্টহাউস প্রায় ৮০–২০০+ কোটি টাকা ।

এছাড়া কেনার পাশাপাশি বার্ষিক মেইনটেন্যান্স ও সার্ভিস চার্জও অত্যন্ত বেশি, যা সাধারণ ক্রেতার নাগালের বাইরে। তাই বুর্জ খলিফায় ফ্ল্যাট-এ  থাকা মূলত বিলাসবহুল জীবনযাত্রা ও সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *