আমুদরিয়া নিউজ: দেশের কয়লা ক্ষেত্রে বড় পদক্ষেপ কেন্দ্রের। ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত নয়টি রাজ্যে ১৪৭টি বাণিজ্যিক কয়লা ব্লক নিলাম করেছে কেন্দ্র। কয়লা মন্ত্রকের হিসাব অনুযায়ী, এই ব্লকগুলি থেকে বছরে প্রায় ৪৭ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব আসতে পারে। পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ৪ লক্ষ ৯০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের দাবি, বাণিজ্যিক কয়লা খনি নিলামের মাধ্যমে কয়লা উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করাই লক্ষ্য।
Total Views:
0