আমুদরিয়া নিউজ: জাতীয় পতাকা মিছিল ঘিরে অশান্তির আশঙ্কায় শান্তিরক্ষা বন্ড জমা দেওয়ার নোটিসকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে ধাক্কা খেলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভানেত্রী নেহা বোর। শুক্রবার বিচারপতি সুব্রহ্মণ্য প্রসাদের বেঞ্চ তাঁর রিট পিটিশন খারিজ করে দেয়।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ নম্বর ধারায় জারি করা নোটিসে নেহাকে এক জন জামিনদার-সহ ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে বলা হয়েছিল। নোটিসটিকে অস্পষ্ট এবং শান্তিভঙ্গের আশঙ্কার পক্ষে যথেষ্ট তথ্যহীন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ১৬ অক্টোবর দিল্লিতে একটি মিছিল ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ তাঁর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল। আদালতের পূর্ণাঙ্গ নির্দেশ এখনও প্রকাশিত হয়নি।
Total Views:
0