‘জেলার ২’-এর আগে মিঠুনের শর্ত ফাঁস করলেন রজনীকান্ত

আমুদরিয়া নিউজ: রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ মুক্তির আগে দুই অভিনেতাকে ঘিরে সামনে এসেছে নানা অজানা তথ্য।

রজনীকান্ত জানান, ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে মিঠুন জানতে চেয়েছিলেন, তাঁকে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে হবে কি না। পাশাপাশি, রজনীকান্তের হাতে মার খেতে বা তাঁর গুলির মুখে পড়তে চাননি মিঠুন। যদিও অভিনেতা যে মজার ছলেই কথাগুলি বলেছিলেন, তা স্পষ্ট করেন রজনীকান্ত।

অন্যদিকে, নিজের বিনয়ী স্বভাবের রহস্য জানাতে গিয়ে রজনীকান্ত বলেন, তারকাখ্যাতির চেয়ে পাঁচ বছর বাস কন্ডাক্টর হিসেবে কাজ করার স্মৃতিই তাঁকে বেশি টানে। আজও নিজেকে তারকা নয়, কন্ডাক্টর হিসেবেই ভাবতে ভালোবাসেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *