আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে ভারতকে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি ভারতকে ‘গণতন্ত্রের মা’ বলে উল্লেখ করে জানান, অন্য দেশের ক্ষতি করে বা আধিপত্য বিস্তার করে ভারত সমৃদ্ধি অর্জন করতে চায় না।
গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গে মোদী দেশের ভাষাগত বৈচিত্র্য, সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কথা তুলে ধরেন। পাশাপাশি, ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির হার এবং ৭০০ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের উল্লেখ করে আন্তর্জাতিক অর্থনীতিতে দেশের নির্ভরযোগ্যতার কথা তুলে ধরেন তিনি।
Total Views:
0