প্রশ্নে ভরা রাহুলের মৃত্যু, সত্যি কি সামনে আসবে

আমুদরিয়া নিউজ :অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠে এসেছে। বিপজ্জনক তালসারিতে কীভাবে অনুমতি ছাড়া শুটিং হল, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না , এবং উদ্ধার ও হাসপাতালে পৌঁছাতে দেরি হল কেন—এসব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাশাপাশি তাঁর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নানা  কুরুচিকর মন্তব্য আরও বিতর্ক বাড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি ।

অভিযোগ উঠেছে, ঘটনার পর রাহুলের ওপরই দায় চাপানোর চেষ্টা চলছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনার গাফিলতি নিয়ে প্রশ্ন থাকলেও প্রযোজনা সংস্থার নীরবতা ধোঁয়াশা আরও বাড়িয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে রাহুলকে ঘিরে অযাচিত মন্তব্য পরিস্থিতি জটিল করেছে। সব মিলিয়ে ঘটনার প্রকৃত সত্য এখনও অস্পষ্ট এবং দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি করা হচ্ছে বলে জানা যায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *