আমুদরিয়া নিউজ: দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জনসভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি তুললেন রাহুল গান্ধী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে ‘বেআইনি’ ও ‘ভোট চুরি’ বলে অভিযোগ করে তাঁকে জেলে পাঠানোর দাবিও জানান রাহুল। ইভিএম ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে রবিবার ‘চলো দিল্লি’ পদযাত্রার আয়োজন করে বিরোধীরা।
পাল্টা বিজেপির দাবি, কংগ্রেস গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির উপর থেকে আস্থা হারিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বক্তব্য, স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্যই এসআইআর প্রক্রিয়া জরুরি।
Total Views:
0