আমুদরিয়া নিউজ : একুশে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা দিবসের প্রারম্ভিক লগ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিএনপি’র ফেসবুক পেজে তথ্যটি জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে আরও জানা যায়, শুক্রবার রাত ১২ টা বেজে ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী।
Total Views:
0