আমুদরিয়া নিউজ: চিনের ইউনান প্রদেশ ও কলকাতার দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ককে উদযাপন করতে কলকাতায় অনুষ্ঠিত হল সঙ্গীত-নৃত্য সন্ধ্যা ‘রঙিন ইউনান, কলকাতার ছন্দ’। চিনা কনস্যুলেটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত হয় ইউনানের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য।
অনুষ্ঠানে চিনা কনসাল জেনারেল সু উয়েই বলেন, সংস্কৃতি দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও যোগাযোগের অন্যতম সেতু। তরুণ প্রজন্মের সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে ভারত-চিন সম্পর্ক মজবুত হবে বলে মনে করেন তিনি।
Total Views:
0