‘অপারেশন সিঁদুর’-এর সময়ে সেনাদের খাবার জুগিয়ে পুরস্কৃত শ্রাবণ

আমুদরিয়া নিউজ: ‘অপারেশন সিঁদুর’-এর সময় সীমান্তে যখন সেনারা নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত সেইসময়  তাঁদের ‘শক্তি’ জোগাতে দুধ, লস্যি, জল, আইসক্রিম নিয়ে হাজির হয়েছিল এক খুদে। ১০ বছরের সেই শ্রাবণ সিংকেই বিশেষ সম্মান জানাল ভারতীয় সেনা। শ্রাবণকে ‘ইয়‌ংগেস্ট সিভিল ওয়ারিয়র’ সম্মান দেওয়া হয়েছে সেনার তরফে। সপ্তম ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল রাজীব সিং মানরাল একটি অনুষ্ঠানে শ্রাবণকে সম্মানিত করেন। একটি মেমেন্টো, আইসক্রিম ও বেশ কিছু খাবার জিনিস তুলে দেওয়া হয় শ্রাবণের হাতে। পঞ্জাবের ফিরোজ়পুরের মামদোত গ্রামে থাকে শ্রাবণ। শ্রাবণের বাবা সোনা সিং বলেন, “আমাদের এলাকায় সেনা মোতায়েন ছিল। গরমের মধ্যে সেনারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। শ্রাবণ তাঁদের কাছে দুধ, লস্যি, আইসক্রিম পৌঁছে দিত। আমরাও শ্রাবণকে এই কাজে সাহস জুগিয়েছি। সেনা ওকে সম্মান জানিয়েছে। আমরা খুব খুশি।” অন্য দিকে, সেনা জওয়ানদের খাবার পৌঁছে দিতে পেরে শ্রাবণও খুব খুশি। তার কথায়, ‘‘আমি বড় হয়ে সেনা হতে চাই। দেশের হয়ে লড়াই করতে চাই।’’

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *