‘‘অপারেশন সিঁদুর’-এ ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ভারত, স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী

আমুদরিয়া নিউজ: ‘অপারেশন সিঁদুর’-পর্বে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ভারত। তাতে বিপর্যস্ত হয়েছিল পাক বায়ুসেনা ঘাঁটি। একথা স্বীকার করে নিলেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজ় বলেন, ‘‘আমাদের বিমানঘাঁটি নিশানা করে প্রায় ১৫টি ব্রহ্মস ছুড়েছিল ভারত। আমরা প্রস্তুত ছিলাম না। ওদের পরিকল্পনা ছিল ভোরে আমাদের সেনার নমাজ়ের সময় হামলা চালানো। যদিও রাত থেকেই শুরু হয়েছিল। পাকিস্তানের বহু প্রদেশেই আক্রমণ করে। যার মধ্যে ছিল রাওয়ালপিন্ডি বিমান বন্দরও।” প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মুর পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। প্রত্যাঘাত হিসাবে গত ৭ মে রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিয়েছিল ভারত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *