দেশের প্রথম LNG-চালিত ট্রেনের যাত্রা শুরু

আমুদরিয়া নিউজ: ভারতীয় রেলে বিকল্প জ্বালানির ব্যবহারে নতুন অধ্যায়। আজ, ২৭ সেপ্টেম্বর গুজরাটের সাবরমতী স্টেশন থেকে দেশের প্রথম LNG-চালিত ট্রেন ফ্ল্যাগ অফ করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

তবে ট্রেনটি সম্পূর্ণ LNG-নির্ভর নয়। এতে LNG ও ডিজেল—দুই জ্বালানিতে চলার ডুয়াল-ফুয়েল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দুটি ১,৪০০ হর্সপাওয়ারের Driving Power Car-কে এই প্রযুক্তিতে রূপান্তর করা হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ২,০০০ কিলোমিটারের বেশি চালানো হয়েছে।

রেল সূত্রে খবর, LNG ব্যবহারের ফলে ডিজেলের ব্যবহার প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং অন্যান্য দূষণকারী নির্গমন কমানোর লক্ষ্য রয়েছে।

এদিন গুজরাটে ১,৫৪২ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফ্ল্যাগ অফের কর্মসূচি রয়েছে। এর মধ্যে ৪০৪ কিলোমিটার রেলপথে ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থা এবং সাবরমতী–সারখেজ রেললাইন ডাবলিং প্রকল্প রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *