আমুদরিয়া নিউজ : পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব পড়েছে, যার জেরে পশ্চিমবঙ্গের মাছ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ থাকায় সমুদ্রপথে পরিবহণ ব্যাহত হয়ে মাছের আমদানি-রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের মতে, এ পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় ৭০ জন এবং মুম্বই-গুজরাটের ১০০-রও বেশি মাছ রপ্তানিকারক আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ রেখেছেন। অন্তত ৫০টি কন্টেনারের অর্ডার বাতিল হয়েছে। এর ফলে শুধু ব্যবসায়ীরাই নয়, মৎস্যজীবী, পরিবহণকর্মী ও কোল্ড স্টোরেজ শিল্পও আর্থিক সংকটে পড়েছে।