আমুদরিয়া নিউজ: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, বিকৃত ছবি এবং পুরনো ভিডিওকে বর্তমান ঘটনার নামে ছড়িয়ে দেওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সতর্ক হওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
মন্ত্রক জানিয়েছে, চলতি ঘটনা নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর বা বিকৃত তথ্য জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। তাই অনুমোদিত সরকারি সংস্থার অভিযোগের ভিত্তিতে বেআইনি বিষয়বস্তুর বিরুদ্ধে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে।
পাশাপাশি, AI দিয়ে তৈরি ছবি ও ভিডিওকে বাস্তব ঘটনার দৃশ্য হিসেবে দেখানো হলে সেগুলিকে যথাযথ ভাবে চিহ্নিত করার উপরও জোর দেওয়া হয়েছে। পুরনো ছবি বা ভিডিও নতুন ঘটনার নামে ছড়িয়ে পড়া আটকাতেও সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ জনগনকেও।
Total Views:
0