চাকুলিয়া বিডিও অফিসে এসআইআর শুনানির প্রতিবাদে ভাঙচুর ও বিক্ষোভ

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের চাকুলিয়া বিডিও অফিসে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে এল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুনানির প্রতিবাদেই ঘটনা। বৃহস্পতিবার সকালে কয়েকশ বিক্ষোভকারী রাজ্য সড়ক অবরোধ করেন। এরা মূলত শুনানিতে ডাক পাওয়া ব্যক্তি বলে দাবি পুলিশের। এরা বিডিও অফিসে জোর করে ঢুকে পরেন। এরপর অফিসের চেয়ার, টেবিল ও বৈদ্যুতিন যন্ত্র ভাঙচুর করেন। পুলিশ বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলে তাদের ওপরও হামলা হয় এবং একজন আইসি আহত হন।

আগে মুর্শিদাবাদের ফারাক্কায় এধরনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম ও তাঁর সমর্থকদের নাম জড়িয়েছে। এবার চাকুলিয়ার এ ধরনের হিংসার পর নির্বাচন কমিশন কড়া অবস্থান নিয়েছে। কমিশন জানিয়েছে কোনওমতেই শুনানিকেন্দ্র বদল করা হবে না। কমিশন আরও জানিয়েছে, আনম্যাপড ও লজিকাল ডিসক্রিপেন্সি মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। প্রশাসন পরিস্থিতি শান্ত করতে তৎপর। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন হিংসা রোধে সতর্কতা বাড়ানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *