জল্পনাই সত্যি হলো, পশ্চিমবঙ্গে ভোট এবার দু- দফায়

আমুদরিয়া নিউজ : গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট নেওয়া হয়েছিল আট দফায়। তবে এবারে আগে থেকেই জল্পনা চলছিল যে অত বেশি দফায় ভোটগ্রহণ নাও হতে পারে। এবার সেই জল্পনাই সত্যি হলো। পশ্চিমবঙ্গে আগামী ২৩ এবং ২৯ শে এপ্রিল ভোট নেওয়া হবে, ভোট গণনা হবে ৪ মে।

রোববার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে প্রায় ১৭.৪ কোটি ভোটার রয়েছে। সব মিলিয়ে ৮২৪ টা আসনের জন্য ২.১৯ লক্ষ বুথে ভোট গ্রহণ হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি।

দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে এদিন পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাডু, কেরালা আর কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতেও বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আসাম, কেরালা, তামিলনাডু ও কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতে ভোট নেওয়া হবে ৯ এপ্রিল। তামিলনাডুর ভোট ২৩ এপ্রিল। ৪ মে এই চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনা হবে বলে জানানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *