আমুদরিয়া নিউজ : রাইসিনা হিলসের দরবার হলে আয়োজিত প্রথম সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম সম্মানে ভূষিত করেন। বাংলা চলচ্চিত্রে চার দশকেরও বেশি অবদানের জন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী প্রদান করা হয়। পাশাপাশি প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়, যা গ্রহণ করেন হেমা মালিনী।
এই বছরের মোট ১৩১ জনকে পদ্ম সম্মান দেওয়া হয়েছে, যার মধ্যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী অন্তর্ভুক্ত। তালিকায় মামুত্তি ও অলকা ইয়াগনিকের মতো বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন। বাংলা থেকে মোট ১১ জন সম্মানিত হয়েছেন বলে জানা গেছে।
Total Views:
0