জি৭ বৈঠকে যোগ দিতে কানাডাযাত্রা মোদির, সফরসূচিতে আরও দুই দেশ

আমুদরিয়া নিউজ: পরের সপ্তাহেই কানাডায় বসতে চলেছে জি৭ সম্মেলন। তাতে যোগ দিতে কানাডায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এই বৈঠকে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। শনিবার বিদেশ মন্ত্রকের তরফে মোদির বিদেশসফরের সূচি প্রকাশ করা হয়। তাতে দেখা যাচ্ছে কানাডা যাওয়ার আগে ১৫ জুন ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে যাবেন মোদি। সোমবার সেখান থেকেই রওনা দেবেন কানাডায়। বুধবার পর্যন্ত কানাডায় থাকবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ১৮ জুন সরকারি সফরে যাবেন মধ্য এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায়। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের পরে এটাই মোদির প্রথম বিদেশ সফর। এই বিদেশ সফরে মোদি কি বার্তা দেন, সেই দিকে সকলের নজর থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *