আমুদরিয়া নিউজ : ছোট্ট একটি শিশুর সততা দেখে মুগ্ধ হল মুর্শিদাবাদ পুলিশ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকার নয় বছরের একটি শিশু লক্ষাধিক টাকার ব্যাগ কুড়িয়ে পেয়ে কোনরকম লোভ না করে জমা দিল থানায়। ধুলিয়ান হিজলতলার ছোট্ট ছেলে মেহেদী হাসানের সততায় গর্বিত এলাকাবাসী। জানাযায় মঙ্গলবার দুপুর নাগাদ নিজের এলাকায় মিষ্টি কিনতে গিয়ে উদ্যান পার্কের সামনে রাস্তায় একটি ব্যাক পড়ে থাকতে দেখে সে। কৌতুহলবশত ব্যাগটি খুলতেই সে দেখে অনেক টাকা।
পরে জানা গিয়েছে ব্যাগের ভেতরে ছিল ১ লক্ষ ৪৫ হাজার টাকা। এতগুলো টাকা দেখে ও মেহেদি লোভ না করে সম্পূর্ণ বিষয়টি পুলিশকে জানিয়ে থানায় জমা দেয়। শিশুটির সততা দেখে বিস্মিত মুর্শিদাবাদ পুলিশ।
Total Views:
0