থাইল্যান্ডে আবার ক্রেন ভেঙে পড়লো, নিহত ২

আমুদরিয়া নিউজ : বুধবারের পর বৃহস্পতিবার আরও একবার থাইল্যান্ডে নির্মাণকাজ চলাকালে ক্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ব্যাংককের কাছে সামুত সাখোন প্রদেশে একটি মহাসড়ক নির্মাণ প্রকল্পে ব্যবহৃত ক্রেন ভেঙে সড়কে দুটি গাড়ির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ সুপার সিত্তিফোর্ন কাসি জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একদিন আগে উত্তর-পূর্ব নাখোন রাচাসিমা প্রদেশে রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে ট্রেনের ওপর পড়লে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩২ জন যাত্রী নিহত এবং ৬৬ জন আহত হন। কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *