আমুদরিয়া নিউজ: ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে শনিবার ভোরে এক ভয়াবহ ৭.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় ভোর ৫টার কিছু আগে ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিমি গভীরে এই কম্পনটি আঘাত হানে।পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের গভর্নর জানান, নিহতদের অনেকেই ঘুমান্ত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। মাউমেরে বন্দরে টার্মিনাল ভবন ধসে এবং জাহাজের গ্যাংওয়ে ভেঙে বেশ কিছু যাত্রী দুর্ঘটনার কবলে পড়েন। পর্যটন কেন্দ্র বালি থেকে ১,০০০ কিমি দূরের এই এলাকায় মূল ভূমিকম্পের পর ৬.১ মাত্রার একটি শক্তিশালী আফটারশকসহ একাধিক কম্পন অনুভূত হয়েছে। বর্তমানে সেখানে জরুরি উদ্ধারকাজ চলছে।
Total Views:
0