আমুদরিয়া নিউজ: গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছে ৩৩ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)। তদন্তকারীদের অভিযোগ, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সোশ্যাল মিডিয়ায় উগ্রপন্থী বার্তা ছড়ানোর সঙ্গে তাঁর যোগ রয়েছে। অভিযুক্তের মোবাইল ফোন থেকে দেশবিরোধী উপাদান পাওয়ারও দাবি করেছে এটিএস। সন্দেহভাজনের কথিত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তদন্ত চলছে।
Total Views:
0