পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরতে পারে আবার পাশ-ফেল

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের সম্ভাবনার আবহে শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে আবার পাশ-ফেল প্রথা চালু হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ  জানান, কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যেও নতুন নিয়ম আনার চিন্তাভাবনা চলছে।

কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের ২৩ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে জানায়, পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হবে। কোনও পড়ুয়া প্রথমবার ফেল করলে তাকে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এরপরও পাশ করতে না পারলে একই শ্রেণিতে পুনরায় পড়তে হবে।

এই সম্ভাব্য সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শিক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছেন এতে পড়াশোনার মান উন্নত হবে, আবার কেউ বলছেন পড়ুয়াদের উপর মানসিক চাপ বাড়তে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *