তুমুল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, মৃত ৪

আমুদরিয়া নিউজ: টানা ঝড়বৃষ্টি সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত রাজধানী ও সংলগ্ন এলাকা। প্রাণ গেল ৪ জনের। শুক্রবার ভোর থেকেই রাজধানীতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। দিল্লির দ্বারকায় ঝোড়ো হাওয়ায় একটি ঘর ভেঙে পড়ে। ঘরের ভিতর ছিলেন তিন শিশু এবং এক মহিলা। চার জনেরই মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে জল জমেছে লাজপত নগর, আরকে পুরম এবং দ্বারকায়। যার ফলে চলছে না বাস-অটো।

বহু জায়গায় ট্রেনলাইনেও জল জমে। ফলে আংশিকভাবে বন্ধ ট্রেন পরিষেবা।রাজধানীতে বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। দিল্লি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়েছে। বিমানবন্দরের নানা অংশে জল জমেছে। ৪০টি দিল্লিগামী বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লি বিমানবন্দরে কিছু বিমান উড়ান স্থগিত রয়েছে। প্রায় ১২০টি বিমান দেরিতে উড়বে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *