জনগণনা শুরু ১ আগস্ট থেকে

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে জনগণনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর ঘোষণা করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে জনগণনা শুরু হবে, যা চলবে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

এইবার প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকরা “সেলফ এনুমারেশন” ব্যবস্থার মাধ্যমে অনলাইনে নিজের তথ্য জমা দিতে পারবেন। পাশাপাশি সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং দীর্ঘদিন পর রাজ্যে এই কাজ শুরু হচ্ছে। তিনি আরও জানান, সাধারণ মানুষের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর এবং একটি সরকারি ওয়েবসাইটও চালু করা হচ্ছে, যেখানে তথ্য ও সহায়তা পাওয়া যাবে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *