আমুদরিয়া নিউজ:‘Declassified: Operation Sindoor’ তথ্যচিত্র প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানাল পাকিস্তান। পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ তথ্যচিত্রটিকে ‘ট্র্যাজেডি ও কমেডি’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, বাছাই করা সাক্ষাৎকার ও সিনেমাটিক উপস্থাপনার মাধ্যমে ঘটনাকে একতরফা ভাবে দেখানো হয়েছে।
ডিসকভারি চ্যানেলের দুই পর্বের তথ্যচিত্রে পহেলগাঁও হামলার পর ভারতের ৮৮ ঘণ্টার সামরিক অভিযান, পরিকল্পনা ও বাস্তবায়নের নানা দিক তুলে ধরা হয়েছে। পাকিস্তানের দাবি, তথ্যচিত্রে তাদের বক্তব্য ও সংঘর্ষের প্রকৃত চিত্র উপেক্ষা করা হয়েছে।
Total Views:
0