ইজরায়েল পরমাণু বোমা ছুড়লে জবাব দেবে পাকিস্তান! দাবি ইরানের

আমুদরিয়া নিউজ:  ইজ়রায়েল যদি তেহরানে পারমাণবিক হামলা চালায়, তবে পাল্টা নেতানিয়াহুর দেশে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান! দাবি করলেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য মহসিন রেজাই। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে, যদি ইজ়রায়েল ইরানের উপর পারমাণবিক বোমা ফেলে, তা হলে তারাও পারমাণবিক অস্ত্র নিয়ে ইজ়রায়েলকে আক্রমণ করবে।’’ যদিও পাকিস্তানের তরফে এই দাবি উড়িয়ে বলা হয়েছে যে, ইসলামাবাদ এমন কোনও প্রতিশ্রুতি দেয়নি। প্রসঙ্গত, গত শুক্রবার ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল। পালটা প্রত্যাঘাত শুরু করে ইরানও। চার দিন পেরিয়ে গেলেও লড়াই থামেনি। এখনও পর্যন্ত দু’পক্ষেরই বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *