আমুদরিয়া নিউজ: জোহানেসবার্গের পূর্বাঞ্চলে মাত্র দুই মাসের মধ্যে ১২ জন নারীর দেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নারীদের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা ও অনিরাপদ রাস্তাঘাট চিহ্নিত করতে একটি জরুরি সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন। লিঙ্গভিত্তিক সহিংসতায় বিশ্বের অন্যতম শীর্ষস্থানে থাকা দেশটির প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে, নারী ও শিশুদের সুরক্ষায় তাঁদের সরকার এতদিন যথেষ্ট পদক্ষেপ করতে পারেনি।
এই নৃশংস হত্যাকাণ্ডগুলোর পেছনে কোনো একক অপরাধী বা সিরিয়াল কিলারের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ, যদিও এখনও তেমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। এই ঘটনার জেরে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাস্তাঘাটের নষ্ট স্ট্রিটলাইট ঠিক করা, ঝোপঝাড় পরিষ্কার এবং পরিত্যক্ত ভবনগুলো সুরক্ষিত করার পাশাপাশি মদ্যপানজনিত অপরাধ কমাতে বিশেষ আইন বলবৎ করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট।
নারী সুরক্ষায় দক্ষিণ আফ্রিকায় রাস্তাঘাটের নিরাপত্তা খতিয়ে দেখার কড়া নির্দেশ প্রেসিডেন্টের!
Total Views:
0
Leave a Comment