‘আমাদের লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে, পাক সেনার বিরুদ্ধে নয়’, ভারতীয় সেনা

আমুদরিয়া নিউজ: ভারতের লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে, পাক সেনার সঙ্গে নয়। সোমবার সাংবাদিক বৈঠকে সাফ জানাল ভারতীয় সেনা। এদিন ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই আরও একবার স্পষ্ট করেন, ভারতের লড়াই ছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। পাকসেনার বিরুদ্ধে নয়। ৭ মে, ভারতীয় সেনা বেছে বেছে কেবল পাক জঙ্গিঘাঁটিতেই হামলা চালিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক, যে পাক সেনা ভারতের আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইকে নিজেদের লড়াই হিসেবে ধরে নিল। জঙ্গিদের সমর্থনে লড়াই করল ভারতের সঙ্গে। বৈঠকে ডিজিএমও ভারতের এয়ার ডিফেন্সকে সত্তরের দশকের অষ্ট্রেলিয়ার বোলিং লাইন আপ-এর সঙ্গে তুলনা করে বুঝিয়ে দেন, ঠিক কীভাবে, স্তরে স্তরে সাজানো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। বিপক্ষ এক স্তর অতিক্রম করলেও, ঠিক ধাক্কা খাবে পরের স্তরে। এয়ার মার্শাল একে ভারতী জানান, ভারত সমস্ত হামলা চালিয়েছে সীমান্তের এপার থেকে। পাক বিমানের হামলা রুখে দিয়েছে বায়ুসেনা। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিএসএফের ভূমিকারও প্রশংসা করেন ডিজিএমও।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *