বিশ্বকাপ জয়ের পরই বড় সিদ্ধান্ত! ভারতীয় মহিলা ক্রিকেটে হরমনপ্রীতের নেতৃত্বের অবসান

আমুদরিয়া নিউজ: ভারতীয় মহিলা ক্রিকেটে বড় পরিবর্তন। হরমনপ্রীত কৌর তিন ফরম্যাটেই ভারতের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। তাঁর জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্মৃতি মন্ধানাকে।

হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় মহিলা দল ২০২৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে। দীর্ঘদিনের নেতৃত্বের পর সেই ঐতিহাসিক সাফল্যের পরই তাঁর অধিনায়কত্বের অধ্যায় শেষ হল।

নতুন অধিনায়ক স্মৃতি মন্ধানার সামনে এখন বড় দায়িত্ব। বিশ্বকাপজয়ী দলের ধারাবাহিকতা ধরে রেখে আগামী প্রতিযোগিতাগুলিতে ভারতকে নেতৃত্ব দেওয়াই তাঁর প্রধান চ্যালেঞ্জ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *