কর্নেল ইউনিভার্সিটি ধর্ষণ মামলা

আমুদরিয়া নিউজ: আমেরিকার ঐতিহ্যবাহী কর্নেল ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া এক হাই-প্রোফাইল ধর্ষণ মামলার তদন্তের মাঝেই বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার আইনজীবী। তিনি জানিয়েছেন, মামলার মূল কেন্দ্রে থাকা ওই তরুণী বর্তমানে চরম নিরাপত্তা হীনতা ও “সার্বক্ষণিক ভীতি”-র মধ্যে দিন কাটাচ্ছেন। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য প্রভাবশালী মহলের পক্ষ থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনজীবী প্রশাসনের কাছে নির্যাতিতার জন্য কঠোর সুরক্ষার দাবি জানিয়েছেন, যাতে তিনি নির্ভয়ে আদালতে নিজের বয়ান রেকর্ড করতে পারেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *