আমুদরিয়া নিউজ: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন আরও জোরালো হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের ডাকা বিক্ষোভে যোগ দিতে রাজধানীর পথে রওনা হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বুধবার বিক্ষোভে যোগ দিয়ে রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী নেতা আটক হন। ভোটার তালিকা সংশোধন ও এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপি ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে সিইসির পদত্যাগের দাবি জানাচ্ছে বিরোধীরা।
এই পরিস্থিতিতে মমতার দিল্লি যাত্রাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইন্ডিয়া জোটের নেতাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।
Total Views:
0