দময়ন্তী সেন পাচ্ছেন মুখ্যমন্ত্রীর বিশেষ পুলিশ পদক

The special police medal from the Chief Minister is being awarded to Damayanti Sen.

আমুদরিয়া নিউজ:পার্ক স্ট্রিট কাণ্ডে সত্যতা প্রকাশ করে একসময় রাজনৈতিক চাপের মুখে পড়া আইপিএস আধিকারিক দময়ন্তী সেন আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘Chief Minister’s Medal for Outstanding Service’ পদক পেতে চলেছেন। তাঁর সঙ্গেই অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ এই সম্মান পাচ্ছেন আরও পাঁচ আইপিএস— অজয় কুমার,  নীরজ কুমার সিং,  জয়রামন, প্রণব কুমার ও কুণাল আগরওয়াল। অন্যদিকে, প্রশংসনীয় কাজের জন্য কঙ্কর প্রসাদ বারুই,  সুনীল কুমার যাদব,  রাঠোড় অমিতকুমার ভারত, সূর্য প্রতাপ যাদব,  পুষ্পা,  অংশুমান সাহা,  সচিন মাক্কার এবং ড. অরবিন্দ কুমার আনন্দ—এই আটজন আইপিএস আধিকারিককে ‘Commendable Service 2026’ পদকের জন্য বেছে নেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *