১২ দিন পর আটারি-ওয়াঘা সীমান্তে ‘বিটিং রিট্রিট’, প্রবেশাধিকার ছিল না আমজনতার

আমুদরিয়া নিউজ: ১২ দিন পর আটারি-ওয়াঘা সীমান্তে আয়োজিত হল ঐতিহ্যবাহী বিটিং রিট্রিট। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে সংঘাতের আবহে অটারী-ওয়াঘা-সহ পঞ্জাবের তিন সীমান্তেচৌকিতে বন্ধ হয়ে গিয়েছিল ‘বিটিং রিট্রিট’। অবশেষে তা শুরু হল। তবে এদিন একাধিক বিধিনিষেধ ছিল। সাধারণ নাগরিকদের প্রবেশাধিকার ছিল না। শুধু সরকারি আধিকারিক, সাংবাদিক এবং বিশেষ ছাড়পত্র পাওয়া দর্শকরা বিটিং রিট্রিটের সময় উপস্থিত ছিলেন। প্রথামতো এদিন বিএসএফ এবং রেঞ্জার্সের মধ্যে করমর্দন হয়নি। হয়নি সৌজন্যমূলক বাক্যালাপও। এমনকী, আটারি ওয়াঘার সীমান্তের গেটও ছিল বন্ধ। তবে বিএসএফ জানিয়েছে, বুধবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ‘বিটিং রিট্রিট’। ১৯৫১ সাল থেকে নিয়মিত বিটিং রিট্রিট অনুষ্ঠান হয়ে আসছে পাক রেঞ্জার্স এবং বিএসএফের মধ্যে। যুদ্ধ পরিস্থিতি ছাড়া এক মাত্র ২০২০ সালের করোনাপর্বের সময় বন্ধ রাখা হয়েছিল এই অনুষ্ঠান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *